বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, মুক্তিযুদ্ধকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। একাত্তর হয় নাই, যা হয়েছে চব্বিশে; এমনটাই বোঝানো হচ্ছে।
সোমবার (১০ নভেম্বর) সকালে ঠাকুরগাঁও জেলা মুক্তিযোদ্ধা সংসদ ভবনে মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সন্তানদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এ সময় বিএনপি মহাসচিব বলেন, একাত্তরে হাজার হাজার ভাইকে গুলি করে হত্যা করা হয়েছে। লাখ লাখ মানুষ বাড়ি-ঘর ছাড়ে পালিয়ে গেছে। সেসময় মা-বোনদের ওপর অন্যায় আর অত্যাচার করে হত্যা করা হয়েছে। এ কথাগুলো আমরা ভুলতে পারি না।
মির্জা ফখরুল আরও বলেন, নয় মাস যুদ্ধ করেছি পরিবার-পরিজনদের খবর নিতে পারিনি। সেই দিনটাকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করলেই ভোলা যাবে না। জন্ম এখানে মাথায় রাখতে হবে। আজ সুপরিকল্পিতভাবে একটি চক্র, একটি মহল যারা মহান স্বাধীনতা যুদ্ধের সময় পাকিস্তানিদের সঙ্গে যোগসাজস করে এ দেশের মুক্তিযোদ্ধাদের হত্যা করেছিল। তাঁদের সঙ্গে এ দেশের মানুষ আপস করা যাবে না।
বিএনপি মহাসচিব আরও বলেন, ষড়যন্ত্র আর চক্রান্ত চলছে নির্বাচনকে বানচাল করে পিছিয়ে দেওয়ার জন্য। এই নির্বাচনকে পিছিয়ে দেওয়া মানে আমাদের সর্বনাশ হওয়া, এ দেশের মানুষের সর্বনাশ হওয়া।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন, মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় সংসদের আহ্বায়ক নাঈম জাহাঙ্গীর, কেন্দ্রীয় সংসদের সদস্য সচিব সাদেক আহমদ খান, সাবেক প্রতিমন্ত্রী ও কেন্দ্রীয় সংসদের সদস্য মনসুর আলী সরকার। সভাপতিত্ব করেন ঠাকুরগাঁও জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক নূর করিম।
বাংলা স্কুপ/প্রতিনিধি/এইচবি/এসকে