রাজধানীর মোহাম্মদপুরের স্যার সৈয়দ রোডে অন্তর্বর্তী সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আক্তারের ব্যবসাপ্রতিষ্ঠান প্রবর্তনার সামনে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার (১০ নভেম্বর) সকাল ৭টা ৩০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। তবে এতে কেউ আহত বা হতাহত হয়নি।
বিস্ফোরণের পর কেয়ারটেকার ও আশপাশের বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েন। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থল পরিদর্শন আসেন।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বার্তায় জানানো হয়, প্রবর্তনার গেটের ভেতরে ফাঁকা জায়গায় ও সামনের পাকা রাস্তায় দুটি ককটেলের বিস্ফোরণ হয়। প্রবর্তনা ফরিদা আক্তারের ভাড়ায়চালিত ব্যবসাপ্রতিষ্ঠান। অজ্ঞাতনামা দুই ব্যক্তি মোটরসাইকেলে এসে দুটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। প্রতিষ্ঠানটিতে ডিএমপির এসএএফ শাখার তিনজন পুলিশ সদস্য সর্বদা ডিউটিতে নিয়োজিত থাকে।
কোনো হতাহত ও ক্ষয়ক্ষতির সংবাদ পাওয়া যায়নি উল্লেখ করে ডিএমপি সূত্র জানায়, বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। মোহাম্মদপুর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত আছে।
মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রফিক আহমেদ বলেন, সকালের দিকে গলির ভেতরে মৎস্য ও প্রাণিসম্পদ অধিদপ্তরের উপদেষ্টার ব্যবসা প্রতিষ্ঠান লক্ষ্য করে দুষ্কৃতিকারীরা ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটায়। ঘটনাস্থলে আমাদের পুলিশের একাধিক টিম কাজ করছে। এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হবে বলে জানান তিনি।
উল্লেখ্য, বাড়ি নং ০৬/০৮, স্যার সৈয়দ রোড, মোহাম্মদপুরে অবস্থিত ফরিদা আক্তারের প্রবর্তনা ব্যবসা প্রতিষ্ঠান।
এদিকে, একই সময়ে ধানমন্ডি-২৭ এ মাইডাস সেন্টারের সামনে মোহাম্মদপুর থানাধীন সীমানায় অবস্থান করে একটি মোটরসাইকেলে অজ্ঞাত ২/৩ ব্যক্তি একটি ককটেল ধানমন্ডি থানাধীন সীমানায় নিক্ষেপ করে পালিয়ে যায়। এ ঘটনায়ও কোনো হতাহত নেই।
বাংলা স্কুপ/প্রতিবেদক/এসকে
গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনের রাস্তায় ককটেল বিস্ফোরণ
রাজধানীতে দুই বাসে আগুন