​২৩ কর্মকর্তাকে বদলি করল ইসি

আপলোড সময় : ০৮-১১-২০২৫ ০৮:২৪:২৭ অপরাহ্ন , আপডেট সময় : ০৮-১১-২০২৫ ০৮:৪৫:৪৮ অপরাহ্ন
জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে উপজেলা পর্যায়ের ২৩ কর্মকর্তাকে বদলির নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

শনিবার (৮ নভেম্বর) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছেন ইসির জনবল ব্যবস্থাপনা শাখার সহকারী সচিব মোহাম্মদ শহীদুর রহমান।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ২১ নির্বাচন কর্মকর্তা ও দুজন উপজেলা নির্বাচন কর্মকর্তাদের পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বিভিন্ন উপজেলায় বদলি করা হলো। জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

আগামী ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল দিয়ে ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোট করতে চায় ইসি। এজন্য মাঠ দফতরগুলোতে বদলি শুরু করেছে সংস্থাটি।

এর আগেও শতাধিক কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :