গাজীপুরের টঙ্গীতে একটি তুলার গুদামে আগুন লেগেছে। শনিবার (৮ নভেম্বর) দুপুর দেড়টার দিকে ফায়ার সার্ভিসের সাত ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
এর আগে সকাল ১১টা ৪৫ মিনিটে ফায়ার সার্ভিস এ সংক্রান্ত খবর পায়। চার মিনিট পর ১১টা ৪৯ মিনিটে প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে যায়।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া শাখার কর্মকর্তা আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
অগ্নিনির্বাপণে টঙ্গী, উত্তরা ও গাজীপুর মডার্ন ফায়ার স্টেশনের৭টি ইউনিট কাজ করছে। ঘটনাস্থলে পানির স্বল্পতা থাকায় আগুন নিয়ন্ত্রণে সমস্যা হচ্ছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস জানায়, শনিবার দুপুর ১২টার দিকে টঙ্গীর স্টেশন রোডের মিলগেট এলাকায় একটি তুলার গুদামে আগুনের সূত্রপাত ঘটে। এ সময় কালো ধোঁয়া দেখে আশপাশের লোকজন ছুটে আসে আগুন নেভাতে। ততক্ষণে আগুনের ভয়াবহতা বেড়ে যায়। পরে স্থানীয়রা জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল করেন। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন।
এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
বাংলাস্কুপ/প্রতিনিধি/এইচবি/এসকে