সব উপজেলায় অ্যান্টিভেনম পাঠানোর নির্দেশ

আপলোড সময় : ০৮-১১-২০২৫ ১২:০৭:৫৪ অপরাহ্ন , আপডেট সময় : ০৮-১১-২০২৫ ০১:৫৩:১২ অপরাহ্ন
হাইকোর্টের নির্দেশে সাপের বিষের প্রতিষেধক অ্যান্টিভেনম সারাদেশে উপজেলা পর্যায়ে পাঠাতে সিভিল সার্জনদের নির্দেশ দিয়েছে ঔষধ প্রশাসন অধিদপ্তর। শনিবার (৮ নভেম্বর) অধিদপ্তরের পরিচালক আসরাফ হোসেন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ নির্দেশ দেয়া হয়। 

এর আগে, এক রিটের প্রাথমিক শুনানিতে এ বছরের ১৮ আগস্ট উপজেলা পর্যায়ে সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সে অবিলম্বে অ্যান্টিভেনম পাঠাতে নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। স্বাস্থ্য ও পরিবারকল্যাণসচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক এবং ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালকসহ বিবাদীদের প্রতি এ নির্দেশ দেওয়া হয়েছিল।

বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি সৈয়দ জাহেদ মনসুরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ নির্দেশ দিয়েছিলেন। নির্দেশনা বাস্তবায়নের অগ্রগতি জানিয়ে বিবাদীদের আগামী ২৮ অক্টোবর আদালতে প্রতিবেদন দিতে বলা হয়েছিল। 

বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :