রাজধানীর মোহাম্মদপুরের কাদেরাবাদ এলাকায় ‘হাই হেরিটেজ’ নামের একটি বহুতল আবাসিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (৫ নভেম্বর) দুপুরে ভবনটির একটি ফ্ল্যাটে এ আগুন লাগে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে।
ফায়ার সার্ভিসের মিডিয়া শাখার কর্মকর্তা তালহা বিন জসীম জানান, ঘটনাস্থল নিরাপদ ঘোষণা করা হয়েছে। বিস্তারিত তদন্ত চলছে।
বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে