দেশজুড়ে যেন রক্তাক্ত সড়ক দুর্ঘটনার মিছিল। মঙ্গলবার সকাল থেকে রাত পর্যন্ত নোয়াখালী, হবিগঞ্জ, রাজবাড়ী, চট্টগ্রাম, টাঙ্গাইল ও রাজধানী ঢাকায় একের পর এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে। নোয়াখালীর কবিরহাটে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নারীসহ ৬ জন, হবিগঞ্জে দুই বাসের সংঘর্ষে ৩ জন, টাঙ্গাইলে বাসচাপায় অটোরিকশাচালক ও যাত্রী, রাজবাড়ীতে মোটরসাইকেল দুর্ঘটনায় তরুণী, চট্টগ্রামে ট্রাকের ধাক্কায় যুবক এবং রাজধানীর শাহজাহানপুরে বাসচাপায় এক নারী নিহত হন। দেশের বিভিন্ন স্থানে একদিনে এত প্রাণহানি আবারও প্রশ্ন তুলেছে-সড়কে কবে কমবে বেপরোয়া গতি আর অবহেলাজনিত মৃত্যু? মঙ্গলবার (৪অক্টোবর) প্রতিনিধিদের পাঠানো খবরে বিস্তারিত-
নোয়াখালী প্রতিনিধি জানান- নোয়াখালীর কবিরহাটে ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নারীসহ ৬ জন নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার দুপুর সোয়া ২টার দিকে কবিরহাট পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের পূর্ব ফতেহপুরের কবিরহাট-বসুরহাট সড়কের ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার সামনে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, বসুরহাট থেকে কবিরহাট অভিমুখী দ্রুতগামী একটি ট্রাকের সঙ্গে সোনাপুর থেকে বসুরহাটের উদ্দেশে আসা সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই সিএনজি চালকসহ পাঁচ জন মারা যান। গুরুতর আহত অবস্থায় একজনকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু ঘটে। এখন পর্যন্ত নিহতদের নাম-পরিচয় জানা সম্ভব হয়নি। নিহতদের মধ্যে চার জনের লাশ কবিরহাট থানায় এবং দুই জনের লাশ হাসপাতালে রাখা হয়েছে। কবিরহাট ফায়ার সার্ভিসের লিডার ফিরোজ আলম ও কবিরহাট উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. এস কে দেবনাথ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
হবিগঞ্জ প্রতিনিধি জানান- ঢাকা-সিলেট মহাসড়কে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জের কদমতলী এলাকায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৩০ জন। গতকাল মঙ্গলবার দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে। এসময় মহাসড়কে ব্যাপক যানজট সৃষ্টি হয়। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে সদর আধুনিক হাসপাতালে পাঠায় এবং মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক করে। শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু তাহের দেওয়ান ঘটনাটি নিশ্চিত করে জানান, সিলেট থেকে কুমিল্লাগামী রিয়েল কোচের একটি বাস শায়েস্তাগঞ্জের কদমতলী এলাকায় পৌঁছালে সিলেটমুখী এনা পরিবহনের একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে দুইজন মারা যান। আহত হন আরও অন্তত ২০-৩০ জন। তাদেরকে উদ্ধার করে সদর হাসপাতালে পাঠানো হলে সেখানে আরও একজন মারা যান। তবে তাদের কারোরই পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। তিনি বলেন, দুর্ঘটনার কারণে ব্যাপক যানজট সৃষ্টি হয়। এটি নিরসনে আমরা কাজ করছি।
মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি জানান- ঝিনাইদহের মহেশপুরে মোটরসাইকেল ও আলমসাধুর মুখোমুখি সংঘর্ষে সজীব হোসেন (১৭) নামে এক কলেজ ছাত্র নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার অনন্তপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।নিহত সজীব হোসেন শ্যামকুড় ইউনিয়নের লড়াইঘাট মাঠপাড়া গ্রামের সানোয়ার খানের ছেলে। তিনি পদ্মপুকুর ডিগ্রিকলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। স্থানীয় সূত্রে জানা গেছে, সকালবেলা সজীব মোটরসাইকেল চালিয়ে কলেজে যাচ্ছিলেন। অনন্তপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি লাটা হাম্বা (আলমসাধুর) গাড়ির সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে সজীব গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রত তাকে উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। স্থানীয় ইউপি সদস্য রহিম মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সকালে অরণ্য মোটরসাইকেল নিয়ে কলেজ যাওয়ার পথে দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা তাকে উদ্ধার মহেশপুর হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মুত ঘোষনা করে। মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান,লাশের সুরতহাল রির্পোটের জন্য নিহতের বাড়িতে পুলিশ সদস্যরা রয়েছে। নিহতের পরিবার যদি কোন অভিযোগ দেয় তাহলে তদন্ত পূর্বক ব্যবস্থা নেওয়া হবে।
রাজবাড়ী প্রতিনিধি জানান- রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় বন্ধুর মোটরসাইকেলে ঘুরতে গিয়ে দুর্ঘটনায় সুমাইয়া আক্তার (১৮) নামে এক তরুণীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহতের ভাইয়ের দায়ের করা মামলায় মোটরসাইকেল চালক ও সুমাইয়ার বন্ধু সজিব প্রামানিককে (২৩) গ্রেপ্তার করেছে পুলিশ। সজিব গোয়ালন্দ উপজেলার উত্তর দৌলতদিয়া হোসন মন্ডলের পাড়া গ্রামের কিরণ প্রামানিকের ছেলে। নিহত সুমাইয়া একই গ্রামের মজিবার প্রামানিকের মেয়ে। এরআগে গত সোমবার বিকেল ৪টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোয়ালন্দের জমিদার ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, সুমাইয়া তার বন্ধু সজিব প্রামানিকের মোটরসাইকেলে ঘুরতে বের হয়। মোটরসাইকেলটি বেপরোয়া গতিতে চালানোর সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পড়ে যায়। এতে সুমাইয়া ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পায়।পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে প্রাথমিক চিকিৎসার পর অবস্থার অবনতি হলে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাতেই সুমাইয়া মারা যায়। ঘটনার পর নিহতের বড় ভাই মো. শাহজালাল উদ্দিন লালমিয়া বাদী হয়ে আহলাদিপুর হাইওয়ে থানায় সজিব প্রামানিকের বিরুদ্ধে সড়ক পরিবহন আইন ২০১৮-এর ধারা ৯৮/১০৫ অনুযায়ী মামলা দায়ের করেন। অভিযোগে বলা হয়, আসামি ইচ্ছাকৃতভাবে অবহেলা ও বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালিয়ে সুমাইয়ার মৃত্যু ঘটিয়েছে। মামলার পর পুলিশ ফরিদপুর থেকে আসামি সজিব প্রামানিককে তার ব্যবহৃত মোটরসাইকেলসহ গ্রেপ্তার করে। আহলাদিপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শামীম শেখ বলেন, “নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের পরই আসামিকে গ্রেপ্তার করা হয়। গতকাল সকালে তাকে রাজবাড়ীর আদালতে প্রেরণ করা হয়েছে।”
স্টাফ রিপোর্টার: রাজধানীর শাহজাহানপুরে বাস চাপায় অজ্ঞাতনামা (৫৫) এক নারী নিহত হয়েছেন। গত সোমবার রাত সাড়ে ৮টার দিকে শাহজাহানপুর ফ্লাইওভার ঢালে খলিলের গোস্তের দোকানের সামনে ঘটনাটি ঘটে। আহত অবস্থায় ওই নারীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক রাত পৌনে ১০টার দিকে মৃত ঘোষণা করেন। হাসপাতালে নিয়ে আসা বাসের যাত্রী গালিব সাইফুল্লাহ জানান, হেমায়েতপুরে আমান গ্রাফিক্স অ্যান্ড ডিজাইন কোম্পানিতে চাকরি করেন। ডিউটে শেষে আমাদের স্টাফ বাসে করে ঢাকার ফিরছিলাম। বাসটি শাহজাহানপুর ফ্লাইওভারের ঢালে আসলে দেখতে পাই ওই নারী রাস্তা পার হচ্ছিল। তিনি আরও জানান, এসময় বাসের চাপায় গুরুতর আহত হয় ওই নারী। পরে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ওই নারীর কাছে কোনো মোবাইল বা কোনো কিছু পাওয়া যায়নি। তার নাম ঠিকানা কোনো কিছুই জানা যায়নি। আমাদের কোম্পানির বাসটি থানা পুলিশ নিয়ে গেছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
চট্টগ্রাম প্রতিনিধি জানান- চট্টগ্রাম নগরীর পতেঙ্গা থানার কাটগড় এলাকায় ট্রাকের ধাক্কায় মনজুর আলম (৩২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গত সোমবার রাত ৯টার সময় এ দুর্ঘটনা ঘটে। মনজুর আলম কাটগড় এলাকার বাসিন্দা শক্কুর আলমের ছেলে।স্থানীয়রা জানান, মনজুর আলম মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে কাটগড় এলাকায় একটি ট্রাক তার মোটরসাইকেলকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। চমেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আশেক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রাত ৯টার দিকে কাটগড় এলাকা থেকে ট্রাকের ধাক্কায় গুরুতর আহত অবস্থায় মনজুর আলম নামে এক যুবককে চমেক হাসপাতালে আনা হয়। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ হাসপাতালের লাশঘরে রাখা হয়েছে।
টাঙ্গাইল প্রতিনিধি জানান- টাঙ্গাইলের মির্জাপুরে যাত্রীবাহী বাসের চাপায় অটোরিকশার চালক ও যাত্রী নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার দুপুর ১২টার দিকে মির্জাপুর উপজেলার দেওহাটা ওভারপাসের সামনে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন— মির্জাপুর উপজেলার গোড়াই ইউনিয়নের রানাশাল গ্রামের আজিম উদ্দিনের ছেলে অটোরিকশাচালক রহিজ সিকদার (৪৬) ও দেওহাটা গ্রামের আজগর আলীর ছেলে আব্দুল হামিদ (৬০)। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানিয়েছে, ঢাকা থেকে ছেড়ে আসা টাঙ্গাইলগামী যাত্রীবাহী একটি বাস দেওহাটা ওভারপাস দিয়ে পার হওয়ার সময় অটোরিকশার চালক নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাটি মহাসড়কে তুলে দেন। এ সময় দ্রুতগতির বাসটি অটোরিকশাকে চাপা দেয়। এতে অটোচালক ও যাত্রী গুরুতর আহত হন। তাদেরকে উদ্ধার করে কুমুদিনী হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন। মির্জাপুরের গোড়াইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল সারোয়ার জানিয়েছেন, অটোরিকশাচালক মহাসড়কে উল্টো পথে দেওহাটা ওভারপাসে ওঠার চেষ্টা করে। এ সময় টাঙ্গাইলগামী দ্রুতগতির যাত্রীবাহী বাস চাপা দিলে দুর্ঘটনা ঘটে। নিহতদের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। যাত্রীবাহী বাসটি জব্দ করার চেষ্টা চলছে।
বাংলাস্কুপ/ডেস্ক/এনআইএন