​নিজ বাসার ছাদ থেকে আ. লীগ নেতার রক্তাক্ত মরদেহ উদ্ধার

আপলোড সময় : ০১-১১-২০২৫ ১১:৩৪:২৬ পূর্বাহ্ন , আপডেট সময় : ০১-১১-২০২৫ ০১:২৯:০৩ অপরাহ্ন
সিলেটে নিজ বাসার ছাদ থেকে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আবদুর রাজ্জাকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৩১ অক্টোবর) সকাল সাড়ে ৬টা থেকে ৯টার মধ্যে এ হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ।

নিহত আবদুর রাজ্জাক দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। তিনি মোল্লারগাঁও ইউনিয়নের তেলিরাই গ্রামের প্রয়াত মৌলুল হোসেনের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, ফজরের নামাজ শেষে প্রতিদিনের মতো বাসার ছাদে হাঁটতে উঠেছিলেন আবদুর রাজ্জাক। সকাল ৯টার দিকে পরিবারের সদস্যরা তাকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। পরে ছাদে গিয়ে তারা রাজ্জাকের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়।

সিলেট মহানগর পুলিশের (সিএমপি) মিডিয়া অফিসার, অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ‘সকাল সাড়ে ৬টা থেকে ৯টার মধ্যে হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। নিহতের বুক ও পেটসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া গেছে।’

তিনি বলেন, ‘হত্যার রহস্য উদঘাটন ও অভিযুক্তদের শনাক্তে পুলিশ কাজ করছে। আশা করছি আমরা শিগগিরই ভালো খবর দিতে পারবো।’

এদিকে ময়নাতদন্তের জন্য নিহত আব্দুর রাজ্জাকের মরদেহ ওসমানী মেডিকেলের মর্গে পাঠানো হয়েছে বলে জানায় পুলিশ

বাংলাস্কুপ/প্রতিনিধি/এইচবি/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :