ছালাম হাওলাদার আহ্বায়ক, গাজী আব্বাস সদস্য সচিব

​গণঅধিকার পরিষদ কলাপাড়া উপজেলা কমিটি গঠন

আপলোড সময় : ৩১-১০-২০২৫ ০৫:৩৫:৪০ অপরাহ্ন , আপডেট সময় : ৩১-১০-২০২৫ ০৫:৩৫:৪০ অপরাহ্ন
পটুয়াখালীর কলাপাড়ায় গণঅধিকার পরিষদ কলাপাড়া উপজেলার ৪২ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজের সাবেক (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ আ. ছালাম হাওলাদারকে আহ্বায়ক, আলহাজ দলিল উদ্দিন দুলাল মৃধা, হাসান মাহমুদ, সার্জেন্ট মোঃ শাহবুদ্দিন (অব:) ও দুলাল ফকিরকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে। এছাড়া গাজী আব্বাস উদ্দিন বাচ্চুকে সদস্য সচিব, মো. মমিন মিন্টু, মিজানুর রহমান খান, বাবুল বেপারী, আলী আহমেদ শিকদারকে যুগ্ম সদস্য সচিব করা হয়েছে। 

আগামি ছয় মাসের জন্য এই আহ্বায়ক কমিটির অনুমোদন করা হয়েছে। গণঅধিকার পরিষদের পটুয়াখালী জেলা আহ্বায়ক সৈয়দ নজরুল ইসলাম লিটু ও সদস্য সচিব শাহ আলম সিকদার এ কমিটি অনুমোদন করেন। 

এছাড়া কলাপাড়া পৌরশাখার আংশিক কমিটি অনুমোদন করা হয়েছে। যেখানে মো: বনি আমিনকে আহ্বায়ক ও রবিউল আউয়াল অন্তরকে সদস্য সচিব করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) এ কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।

এ ব্যাপারে সদস্য সচিব গাজী আব্বাস উদ্দিন বাচ্চু জানান, বিগত দিনে- ২০১৮ সাল থেকে ভিপি নূরুল হক একমাত্র ব্যক্তি যিনি অন্যায় অবিচার স্বৈরাচারবিরোধী আন্দোলনে কোন সময় পিছপা হননি। সবসময় সক্রিয় ছিলেন। সম্মুখ সারিতে থেকে নেতৃত্ব দিয়েছেন। এছাড়া ২৪ এর জুলাই বিপ্লবে মূল ভূমিকায় থেকে আন্দোলন-সংগ্রামে অকুতোভয় সেনাপতির মতো লড়াই করেছেন। মৃত্যুকে উপেক্ষা করে রাজপথে আন্দোলন সংগ্রাম করছেন। এখনো দেশের স্বার্থ রক্ষার আন্দোলন থেকে কখনো পিছপা হচ্ছেন না। যিনি এখন নতুন প্রজন্মের জন্য দৃষ্টান্ত স্থাপন করা নেতা হিসেবে সারাদেশে খ্যাতি ছড়িয়েছেন। তার উপর সবশেষ অমানবিক নির্যাতন করার পরেও অন্যায়ের সাথে আপোষ করেননি। বিচক্ষণতার সাথে দেশের স্বার্থ রক্ষার আন্দোলনে আপোষহীন ভূমিকার অগ্রদূত হিসেবে পরিচিত ভিপি নূরুল হক নূর। এমনসব দৃষ্টান্ত আমাকে তার দলে যোগ দেওয়ার জন্য অনুপ্রাণিত করেছে। তাই আজকে ভিপি নুরুল হক নূরের হাতে হাত রেখে গণঅধিকার পরিষদে আনুষ্ঠানিকভাবে যোগ দিলেন।


বাংলাস্কুপ/প্রতিনিধি/এইচএইচ/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :