বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জুলাই সনদ বাস্তবায়নের খসড়া আদেশ জারির এখতিয়ার সরকারের নেই। ঐকমত্য কমিশনের প্রস্তাব জাতির ওপর চাপিয়ে দেয়া হয়েছে। জাতীয় নির্বাচনের আগে গণভোট অপ্রয়োজনীয় ও অযৌক্তিক।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল এ কথা বলেন। এসময় বিএনপির জাতীয় স্থায়ী কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মির্জা ফখরুল বলেন, ঐকমত্য কমিশনে একমত হওয়া কয়েকটি দফায় অগোচরে পরিবর্তন করা হয়েছে। কমিশনের সুপারিশ জাতির ওপর জোর করে চাপিয়ে দেয়া হচ্ছে। জাতীয় নির্বাচনের আগে গণভোট অপ্রয়োজনীয় ও অযৌক্তিক। মনগড়া প্রস্তাব গ্রহণ করলে জাতিকে বিভক্ত করবে এবং দীর্ঘমেয়াদে নেতিবাচক প্রভাব ফেলবে।
তিনি আরও বলেন, এটি জাতির সঙ্গে প্রহসনমূলক ও প্রতারণা। ঐকমত্য না থাকলেও কিছু বিষয় পরবর্তীতে জুলাই সনদে সংযুক্ত করা হয়েছে। নোট অব ডিসেন্ট উল্লেখ না রেখেই সুপারিশ দেয়া হয়েছে—যা সম্পূর্ণ অগ্রহণযোগ্য।
বিএনপি মহাসচিব বলেন, আমরা নির্বাচনের বিষয়ে অনাস্থা জানাইনি, অনাস্থা জানানো হয়েছে শুধু ঐকমত্য কমিশনের সুপারিশগুলো নিয়ে। জাতীয় ঐক্য বজায় রাখা এখন অত্যাবশ্যক।
জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ নিয়ে প্রয়োজনে বিএনপি প্রধান উপদেষ্টার কাছে যাবে বলে সংবাদ সম্মেলনে জানান মির্জা ফখরুল।
বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে