​বনশ্রীর নুরুল ইসলামকে নারিন্দায় পদায়ন

আপলোড সময় : ৩০-১০-২০২৫ ০১:০২:৩৯ অপরাহ্ন , আপডেট সময় : ৩০-১০-২০২৫ ০১:০২:৩৯ অপরাহ্ন
ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ডিপিডিসি) এনওসিএস বনশ্রী ডিভিশনের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. নুরুল ইসলামকে বদলি করে এনওসিএস নারিন্দা ডিভিশনে পদায়ন করা হয়েছে। তিনি নারিন্দা ডিভিশনের নির্বাহী প্রকৌশলীর অতিরিক্ত দায়িত্ব পালন করবেন। 

বুধবার (২৯ অক্টোবর) ডিপিডিসির ম্যানেজার (এইচ আর) মো. রইচ উদ্দিন স্বাক্ষরিত এক অফিস আদেশ থেকে এ তথ্য জানা গেছে।

অতিরিক্ত দায়িত্ব পালনের জন্য নুরুল ইসলাম চাকরি বিধি মোতাবেক দায়িত্বভাতা পাবেন। 

আগামী সোমবার (৩ নভেম্বর) পূর্বাহ্ণের মধ্যে তাঁকে বদলিকৃত দপ্তরে যোগদান করতে হবে। অন্যথায় ওই দিন অপরাহ্ন থেকে তিনি বর্তমান কর্মস্থল হতে তাৎক্ষণিক অবমুক্ত (Stand Released) বলে গণ্য হবেন বলে অফিস আদেশে উল্লেখ করা হয়েছে।

বাংলা স্কুপ/প্রতিবেদক/একেএস/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :