​খুললো গাজার আল আজহার বিশ্ববিদ্যালয়

আপলোড সময় : ৩০-১০-২০২৫ ১২:১৮:২১ অপরাহ্ন , আপডেট সময় : ৩০-১০-২০২৫ ১২:১৮:২১ অপরাহ্ন
দখলদার ইসরায়েলি বাহিনীর আগ্রাসনে দুই বছর বন্ধ থাকার পর খুলে দেয়া হয়েছে গাজার আল আজহার ইউনিভার্সিটি। যুদ্ধ বিরতি কার্যকর হওয়ার পর ফিলিস্তিনের অন্যতম সেরা এ বিশ্ববিদ্যালয়টির কার্যক্রম শুরু হয়েছে।

এরইমধ্যে যুদ্ধের ভয়াবহতা ভুলে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে ভিড় জমাচ্ছেন শিক্ষার্থীরা। শুধু নতুন সেমিস্টারই নয়, নতুন জীবন শুরুর স্বপ্ন দেখছেন তারা।

ইসরায়েলি আগ্রাসন শুরুর আগে উপত্যকায় ৫১টি বিশ্ববিদ্যালয় ও কলেজ ছিলো। যাতে মোট শিক্ষার্থী ছিলো ২ লাখের বেশি।

আইডিএফের নির্বিচার বোমাবর্ষণে গাজার বেশিরভাগ শিক্ষাপ্রতিষ্ঠানই এখন ধ্বংসস্তূপ। যে কয়েকটি টিকে আছে সেগুলো সচল করার চেষ্টা করছেন ফিলিস্তিনিরা।

বাংলাস্কুপ/ডেস্ক/এইচবি/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :