১২৮ জুলাইযোদ্ধার গেজেট বাতিল

আপলোড সময় : ২৯-১০-২০২৫ ০৫:১৩:৪১ অপরাহ্ন , আপডেট সময় : ২৯-১০-২০২৫ ০৬:৫৪:৫৩ অপরাহ্ন
মিথ্যা তথ্য দিয়ে গেজেটভুক্ত হওয়ায় ১২৮ জন জুলাইযোদ্ধার গেজেট বাতিল করেছে সরকার। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় বুধবার (২৯ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে গেজেট বাতিলের তথ্য জানিয়েছে।

এতে বলা হয়, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় জুলাই গণঅভ্যুত্থানে আহতদের প্রকাশিত গেজেট তালিকায় কিছু কিছু জুলাই যোদ্ধা আহত নয়, আন্দোলনে সম্পৃক্ত থেকে আহত হয়নি এবং কয়েক জনের নামে একাধিক গেজেট প্রকাশিত হওয়ায় ওইসব গেজেট বাতিলের জন্য জেলা কমিটির সুপারিশের ভিত্তিতে ১২৮ জনের গেজেট বাতিল করেছে। এদের মধ্যে ময়মনসিংহ বিভাগের ২১ জন, সিলেট বিভাগের ২৭ জন, চট্টগ্রাম বিভাগের ৩৯ জন, খুলনা বিভাগের ৯ জন, রংপুর বিভাগের ৩ জন, ঢাকা বিভাগের ১৪ জন, রাজশাহী বিভাগের ১৩ জন ও বরিশাল বিভাগের ২ জন রয়েছেন। এর মধ্যে গেজেটে দ্বৈততার কারণে ২৩ জন এবং অহত নয়/আন্দোলনে সম্পৃক্ত নয় এরূপ ১০৫ জনের গেজেট বাতিলের প্রজ্ঞাপন জারি হয়েছে।

যে সমস্ত ব্যক্তি প্রতারণার মাধ্যমে জুলাইযোদ্ধা হিসেবে তালিকাভুক্ত হয়েছেন ও বেআইনিভাবে সরকারের অর্থ আত্মসাৎ করেছেন তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

এর আগে গত ৩ আগস্ট শহীদদের তালিকা থেকে আটজনের নাম বাতিল করে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রণালয়।

বর্তমানে শহীদের সংখ্যা ৮৩৬ জন।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :