​প্রকৌশলী আব্দুর রাজ্জাককে দুদকে তলব

আপলোড সময় : ২৯-১০-২০২৫ ০৪:১১:০৭ অপরাহ্ন , আপডেট সময় : ২৯-১০-২০২৫ ০৪:১৫:০২ অপরাহ্ন
অনিয়ম ও দুর্নীতি এবং ক্ষমতার অপব্যবহারে জ্ঞাত আয় বহির্ভূত বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ডিপিডিসি) তত্ত্বাবধায়ক প্রকৌশলী আব্দুর রাজ্জাককে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আগামী ১০ নভেম্বর তাকে দুদকের প্রধান কার্যালয়ে আসতে বলা হয়েছে।

বুধবার (২৯ অক্টোবর) উপ-পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম জানান, আব্দুর রাজ্জাকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের অনুসন্ধান করছেন কমিশনের উপ-পরিচালক নাজমুল হাসান ও উপ-সহকারী পরিচালক মো. আসাদুজ্জামান।

দুদক বলছে, বিগত আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালে প্রভাব খাটিয়ে ও অনিয়ম-দুর্নীতির মাধ্যমে জ্ঞাত আয় বহির্ভূত বিপুল অবৈধ সম্পদের মালিক বনে গেছেন আব্দুর রাজ্জাক। অনুসন্ধান দলের পাওয়া তথ্যেও এই অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় তদন্ত প্রক্রিয়ার অংশ হিসেবেই তাকে তলব করা হয়েছে।

আব্দুর রাজ্জাক নিজের মালিকানাধীন কোম্পানি ওসাকা পাওয়ার লিমিটেডের নিম্নমানের ও ঝুঁকিপূর্ণ সাব-স্টেশন ও ট্রান্সফরমার জোরপূর্বক গ্রাহকদের কিনতে বাধ্য করেন বলেও অভিযোগ রয়েছে।

দুদকের অভিযোগ, ২০১৬ সালের এক প্রকল্পে ওসাকার ৩০০ ট্রান্সফরমার সরবরাহ করা হলে ১৯১টিকে চিহ্নিত করা হয় সম্পূর্ণ মানহীন হিসেবে। পরিণামে বিভিন্ন এলাকায় এসব ট্রান্সফরমারের কারণে ঘটে আগুন ও প্রাণহানির ঘটনা।

বাংলাস্কুপ/প্রতিবেদক/একেএস/এসকে
 
এবার দুদকের জালে প্রকৌশলী আব্দুর রাজ্জাক
আব্দুর রাজ্জাকের দুর্নীতির অভিযোগ তদন্তে বিদ্যুৎ বিভাগ
অনিয়ম-দুর্নীতিতে অপ্রতিরোধ্য দুই প্রকৌশলী!

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :