কোটি টাকা আত্মসাত

ওজোপাডিকোর সাবেক এমডিসহ তিনজনের বিরুদ্ধে দুদকের চার্জশিট

আপলোড সময় : ২৯-১০-২০২৫ ০১:০৫:৩৯ অপরাহ্ন , আপডেট সময় : ২৯-১০-২০২৫ ০১:০৫:৩৯ অপরাহ্ন
কোটি টাকা আত্মসাতের অভিযোগে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ওজোপাডিকো) সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. শফিক উদ্দিনসহ তিনজনের বিরুদ্ধে খুলনা মহানগর দায়রা জজ আদালতে চার্জশিট দাখিলের অনুমোদ দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদকের কমিশনার (তদন্ত) মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী স্বাক্ষরিত এক অফিস আদেশ থেকে এ তথ্য জানা গেছে।

অন্য দুজন হলেন ওজোপাডিকোর সাবেক কোম্পানি সচিব আবদুল মোতালেব এবং হেক্সিং ইলেক্ট্রিকাল কোম্পানি লিমিটেডের সাবেক কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ইয়ে ওয়েনজুন।

তাদের বিরুদ্ধে দুর্নীতি প্রতিরোধ আইন ও মানি লন্ডারিং প্রতিরোধ আইনে অভিযোগ আনা হয়েছে।

বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :