​কক্সবাজার বিমানবন্দরে আন্তর্জাতিক ফ্লাইট চলাচল ‘সাময়িক স্থগিত’

আপলোড সময় : ২৮-১০-২০২৫ ০৬:২৯:২৭ অপরাহ্ন , আপডেট সময় : ২৮-১০-২০২৫ ০৬:৩২:৫৬ অপরাহ্ন
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী কক্সবাজার বিমানবন্দরে আন্তর্জাতিক শিডিউল ফ্লাইট চলাচল সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। সোমবার (২৭ অক্টোবর) মন্ত্রণালয়ের সিভিল এভিয়েশন–১ শাখা থেকে সই করা এক সরকারি পত্রে এ নির্দেশনা দেয়া হয়।

সেখানে বলা হয়, উপর্যুক্ত বিষয়ে সূত্রস্থ স্মারকের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত কক্সবাজার বিমানবন্দর আন্তর্জাতিক শিডিউল ফ্লাইট চলাচল স্থগিত থাকবে।

এছাড়া, আন্তর্জাতিক শিডিউল ফ্লাইট চালুর পূর্বে নন-শিডিউল আন্তর্জাতিক ফ্লাইট এবং ইমারজেন্সি/ডাইভারশনের জন্য কক্সবাজার বিমানবন্দর ব্যবহার না করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় বিষয়টি যথাযথভাবে বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট সংস্থাকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে।

বাংলাস্কুপ/ডেস্ক/এইচবি/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :