​নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল তুরস্ক

আপলোড সময় : ২৬-১০-২০২৫ ১২:২২:৩০ অপরাহ্ন , আপডেট সময় : ২৬-১০-২০২৫ ১২:২২:৩০ অপরাহ্ন
তুরস্ক নতুন এক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে। শুক্রবার দেশটির প্রতিরক্ষা শিল্প প্রতিষ্ঠান ‘রকেটসান’ এ পরীক্ষাটি সম্পন্ন করে।

তুরস্কের প্রতিরক্ষাশিল্প সচিবালয়ের প্রধান হালুক গোরগুন সামাজিক যোগাযোগমাধ্যম ‘এনসোশ্যাল’-এ এক পোস্টে পরীক্ষার বিষয়টি নিশ্চিত করেন।

তিনি লেখেন, এটি এক নীরব প্রস্তুতির ফল, আকাশে আঁকা এক স্বাক্ষর। একটি সুন্দর দিন, আরও একটি সফল পরীক্ষা।

গোরগুন আরও জানান, ক্ষেপণাস্ত্রটির পাল্লা ও নির্ভুলতা বাড়াতে ধারাবাহিকভাবে উন্নয়ন চলছে। তিনি রকেটসান ও সংশ্লিষ্ট সব প্রকৌশলী ও প্রযুক্তিবিদকে ধন্যবাদ জানান।

এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে তুরস্ক ‘তাইফুন’ নামের স্বল্পপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছিল।

রকেটসানের প্রধান মুরাত ইকিনচি জুলাইয়ে জানিয়েছিলেন, তাইফুনের উন্নত সংস্করণ ‘ব্লক-৪’-এর পরীক্ষামূলক উৎক্ষেপণ শিগগির শুরু হবে।

প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক এই সফল পরীক্ষাগুলো তুরস্কের স্থানীয়ভাবে ক্ষেপণাস্ত্র প্রযুক্তি উন্নয়নের অগ্রগতিকে নতুন মাত্রায় পৌঁছে দিয়েছে।
 
বাংলাস্কুপ/ডেস্ক/এনআইএন   

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :