​জরায়ু ও স্তন সুস্থ রাখতে খেতে পারেন ‘আনারসের ফ্রাইড রাইস’

আপলোড সময় : ২৫-১০-২০২৫ ০১:০৬:০০ অপরাহ্ন , আপডেট সময় : ২৫-১০-২০২৫ ০১:০৬:০০ অপরাহ্ন
জরায়ু, স্তন, ফুসফুস ভালো রাখতে সহায়তা দিতে পারে আনারসে থাকা খাদ্য উপাদান। এই ফল শরীরের গ্ল্যান্ড বা গ্রন্থিগুলোকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। থাইরয়েড গ্রন্থির স্ফীত হওয়া প্রতিরোধ করতে পারে। আনারস জ্বর ও জন্ডিস রোগীর জন্য বেশ উপকারী।এই উপকারী ফল দিয়ে রান্না করতে পারেন ফ্রাইড রাইস। জানিয়ে দিচ্ছি রেসিপি। 

উপকরণ

আনারস কুচি: আধা কাপ
তেল: ২ টেবিল চামচ
পেঁয়াজ কুচি: ১ টেবিল চামচ
কাঁচা মরিচ কুচি: ২টি
মুরগির মাংসের টুকরো: ১ কাপ
চিংড়ি (খোসা ছাড়ানো): আধা কাপ
পোলাও চালের ভাত: ৩ কাপ
শুকনো মরিচ: ২টি
কাঁচা মরিচের ফালি: ১টি
কাজুবাদাম ভাজা: ১/৪ কাপ
কচি পেঁয়াজ কুচি: ২টি
ফিশ সস: ২ টেবিল চামচ
সয়া সস: ১ টেবিল চামচ
পুদিনা পাতা: ১০টি

প্রথম ধাপ
একটি পাতে পানি ফুটিয়ে নিন। এবার ফুটানো পানিতে চিংড়ি মাছ ৩ মিনিট সেদ্ধ করে নিন। বড় একটি প্যানে তেল গরম করে পেঁয়াজ ও কাঁচা মরিচ দিয়ে ৩-৪ মিনিট ভাজুন। এবার পাত্রে মুরগির মাংস দিয়ে ভেজে নিন। মাংস সেদ্ধ হয়ে গেলে চিংড়ি এবং ভাত দিয়ে ভেজে নিন।

দ্বিতীয় ধাপ
ভাত ভাজা হলে একে একে আনারস, কাজুবাদাম ও পেঁয়াজ কুচি দিয়ে দিন। তারপর একটু নেড়ে ফিশ সস এবং সয়া সস দিয়ে ভালো করে ভেজে নিন। এ পর্যায়ে সার্ভিং বলে ঢেলে পুদিনা পাতা, শুকনো মরিচ ও কাঁচা মরিচ ফ্রাইড রাইসের ওপরে ছড়িয়ে গরম গরম পরিবেশন করুন।
 
বাংলাস্কুপ/ডেস্ক/এনআইএন   

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :