গোপালগঞ্জে ট্রেনে কাটা পড়ে সাকিল আহম্মেদ (২৯) নামে ঢাকা কলেজের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। শুক্রবার (২৪ অক্টোবর) সকাল পৌনে ৭টার দিকে গোপালগঞ্জ সদর উপজেলার চরপাথালিয়া এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত সাকিল আহম্মেদ গোপালগঞ্জ সদর উপজেলার বোড়াশী ইউনিয়নের ভেন্নাবাড়ি পশ্চিমপাড়া গ্রামের কামাল শেখের ছেলে। ঢাকা কলেজের বিএ দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন তিনি।
বোড়াশী রেল স্টেশনের ম্যানেজার রত্না বৈদ্য বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঢাকা কলেজের শিক্ষার্থী সাকিল কানে হেডফোন দিয়ে গান শুনতে শুনতে রেল লাইন পার হচ্ছিল। এ সময় গোবরা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী ‘টুঙ্গিপাড়া এক্সপ্রেস’ ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলে নিহত হন। তার শরীর থেকে মাথাও আলাদা করে দেয় ট্রেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন