​দেবে গেছে বেইলি ব্রিজ

লংগদুর সঙ্গে খাগড়াছড়ির যান চলাচল বন্ধ

আপলোড সময় : ২৪-১০-২০২৫ ০২:৫১:২৮ অপরাহ্ন , আপডেট সময় : ২৪-১০-২০২৫ ০২:৫১:২৮ অপরাহ্ন
খাগড়াছড়ির দীঘিনালায় বেতছড়ি এলাকায় বেইলি ব্রিজ দেবে কার্ভাড ভ্যান আটকে পড়েছে। খাগড়াছড়ির দীঘিনালায় বেইলি ব্রিজ দেবে কার্ভাড ভ্যান আটকে পড়েছে। এতে লংগদুর সঙ্গে খাগড়াছড়ির যান চলাচল বন্ধ হয়ে গেছে। আজ শুক্রবার সকাল ৮টার দিকে দীঘিনালা-লংগদু সড়কের বেতছড়ি এলাকায় এই ঘটনা ঘটে। 

স্থানীয়রা জানায়, আজ সকালে মালবাহী কার্ভাড ভ্যান বেতছড়ি সেতুর পার হতে একটি পাটাতন দেবে যায়। পরে বেশকিছুক্ষণ কার্ভাড ভ্যান উদ্ধার করার সময় আরও কয়েকটা পাটাতন দেবে যায়। এতে বেইলি ব্রিজের ওপর দিয়ে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। 

সরেজমিনে দেখা যায়, বিকল্প পথে মোটরসাইকেল ও সিএনজি চলাচল করলেও মালবাহী ট্রাক, যাত্রীবাহী বাস চলাচল বন্ধ রয়েছে। এ ছাড়া রাঙামাটির লংগদুর সঙ্গে খাগড়াছড়িসহ সারা দেশের যাত্রীবাহী বাস চলাচল বন্ধ রয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। 

খাগড়াছড়ি সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. মাকসুদুর রহমান বলেন, ‘আমাদের লোকজন ঘটনাস্থলে গেছে। সড়ক যোগাযোগ স্বাভাবিক করার জন্য আমাদের কর্মীরা কাজ করছে।’
 
বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন
 

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :