নারায়ণগঞ্জের আড়াইহাজারে বালুবাহী ট্রাক্টরের সঙ্গে ইজিবাইকের সংঘর্ষে ইজিবাইক চালকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকালে আড়াইহাজার উপজেলার গোপালদী পৌরসভার মোল্লারচর বাজার সংলগ্ন কলমাকান্দি ব্রিজে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইজিবাইক চালকের নাম দুলাল মিয়া (৬০)। তিনি চাঁদপুর জেলার হাজীগঞ্জ থানার মৃত আলতাব আলীর ছেলে। বর্তমানে তিনি গোপালদী পৌরসভার উত্তর কলাগাছিয়ায় মিজান মিয়ার বাড়িতে ভাড়া থাকতেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে দুলাল মিয়া তার ইজিবাইক নিয়ে যাত্রী পরিবহন করছিলেন। এসময় বালুবাহী একটি ট্রাক্টরের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন। আশপাশের লোকজন তাকে দ্রুত উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তিনি মারা যান।
দুর্ঘটনার পর ট্রাক্টর চালক ট্রাকটি ঘটনাস্থলে ফেলে পালিয়ে যায়।
খবর পেয়ে আড়াইহাজার থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দুর্ঘটনা কবলিত যান দুটি উদ্ধার করে।
আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ খন্দকার নাসির আহমেদ বলেন, ‘দুর্ঘটনাকবলিত ট্রাক্টরটি উদ্ধার করা হয়েছে। চালক পলাতক রয়েছে। তাকে আটকের জন্য অভিযান চলছে।’
বাংলাস্কুপ/প্রতিনিধি/এইচবি/এসকে