জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সাবেক সদস্য এবং সিটিজেন গ্রুপের পরিচালক বেগম তহুরা আলী মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৭২ বছর। তিনি অভিনেত্রী ও সঙ্গীত শিল্পী মেহের আফরোজ শাওনের মা।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে স্যোশাল মিডিয়ার এক স্ট্যাটাসে অভিনেত্রী নিজেই তার মায়ের মৃত্যর খবরটি সবাইকে জানিয়েছেন।
ফেসবুক পোস্টে শাওন লেখেন, ‘নিশ্চয়ই আমরা আল্লাহর এবং নিশ্চয়ই আমরা তার কাছেই ফিরে যাবো। ভারাক্রান্ত হৃদয়ে জানাচ্ছি, আমার মা বেগম তাহুরা আলী পরলোকগমন করেছেন। মহান আল্লাহ যেন তাকে ক্ষমা করেন, জান্নাতুল ফেরদৌস দান করেন এবং আমাদের সবাইকে এই শোক সইবার শক্তি ও ধৈর্য দান করেন।’
তিনি আরও জানান, তার দুটি স্থানে তার মায়ের জানাজা অনুষ্ঠিত হবে। প্রথম জানাজা আসর নামাজের পর গুলশান আজাদ মসজিদে হবে। আর দ্বিতীয় জানাজা মাগরিব নামাজের পর তেজগাঁও রাহিম মেটাল সেন্ট্রাল মসজিদে অনুষ্ঠিত হবে।
শাওন তার মায়ের জন্য সবার কাছে দোয়া চেয়ে লেখেন, ‘দয়া করে তাকে আপনার দোয়ায় স্মরণ রাখবেন।’
এর আগে গত জুন মাসের শেষ দিকে মায়ের অসুস্থতার কথা জানিয়েছিলেন শাওন। সামাজিকমাধ্যমে এক পোস্টে লিখেছিলেন, ‘আমার আম্মু ইউনাইটেড হাসপাতালের হৃদযন্ত্রের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (সিসিইউ) জীবন-মৃত্যুর সঙ্গে লড়ছেন।
বেগম তহুরা আলী জামালপুর জেলা আওয়ামী লীগের সাবেক উপদেষ্টামণ্ডলীর সদস্য মোহাম্মদ আলীর স্ত্রী। ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত তিনি প্রথম দফায় জামালপুর-শেরপুর অঞ্চলের সংরক্ষিত নারী আসন থেকে সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে ২০০৯ থেকে ২০১৪ সাল পর্যন্ত ফেনী জেলা থেকে দ্বিতীয় দফায় সংসদ সদস্য ছিলেন।
ফেনী জেলায় জন্ম নেওয়া তহুরা আলী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে রসায়নে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি দীর্ঘদিন হাবীবুল্লাহ বাহার কলেজে শিক্ষকতা করেছেন এবং সিটিজেন মার্কেটিং লিমিটেডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।
বাংলাস্কুপ/ডেস্ক/এইচবি/এসকে