নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসির (নেসকো) নির্বাহী পরিচালক (প্রকৌশল) পদে নিয়োগ পেয়েছেন সুশান্ত কুমার সাহা। তাঁকে যোগদানের তারিখ থেকে পরবর্তী তিন বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।
বুধবার (২২ অক্টোবর) বিকেলে বিদ্যুৎ বিভাগের কোম্পানি অ্যাফেয়ার্স-১ শাখার উপসচিব ফারজানা খানম স্বাক্ষরিত পত্র থেকে এ তথ্য জানা গেছে।
পত্রে বলা হয়, গত ১৬/০৮/২০২৫ তারিখে অনুষ্ঠিত নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো)-এর পরিচালনা পর্ষদের ২১২তম বোর্ড সভার সিদ্ধান্তের আলোকে নেসকো পিএলসি'র নির্বাহী পরিচালক (ইঞ্জিনিয়ারিং) পদে মেধা তালিকায় শীর্ষে অবস্থানকারী জনাব সুশান্ত কুমার সাহা (জন্ম তারিখ: ১৫/০৬/১৯৬৭ খ্রি.)-কে যোগদানের তারিখ হতে ০৩ (তিন) বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগের পরামর্শ প্রদান করা হলো।
বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচএইচ/এসকে