ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশালে দুই মালবাহী ট্রাকের সংঘর্ষে এক ট্রাকের চালক ও তার সহকারী (হেলপার) নিহত হয়েছেন।
মঙ্গলবার (২১ অক্টোবর) ভোর পৌনে ৬টার দিকে ত্রিশালের বৈলর বড়পুকুরপাড় জামে মসজিদের সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন চালক মো. আল-আমীন (২৮) এবং চালকের সহকারী মো.রাশেদ (৩০)।
ত্রিশাল থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এস আই) তারেক হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্র ও পুলিশ ফায়ার সার্ভিস জানায়, ঢাকাগামী একটি মালবাহী ট্রাককে পেছন থেকে আরেকটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দেয়। এতে পেছনের ট্রাকটি দুমড়েমুচড়ে যায় এবং সংঘর্ষের তীব্রতায় দুই ট্রাক উল্টে যায়।
ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. রাশেদ আহমেদ জানান, নিহত দুইজনকে হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে।
এস আই তারেক হাসান জানান, দুর্ঘটনার পরেই ত্রিশাল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ক্ষতিগ্রস্ত ট্রাক দুটি সড়ক থেকে সরানোর ব্যবস্থা করে। যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন