যান্ত্রিক ত্রুটির কারণে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের সব ইউনিট বন্ধ হয়ে গেছে। ফলে বর্তমানে এই কেন্দ্র থেকে কোন বিদ্যুৎ উৎপাদন হচ্ছে না। সোমবার (২০ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী আবু বকর সিদ্দিক।
আবু বকর সিদ্দিক জানান, ২০২০ সাল থেকে বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের ২নং ইউনিটটি বন্ধ রয়েছে। গত বৃহস্পতিবার যান্ত্রিক ত্রুটির কারণে কেন্দ্রের ৩নং ইউনিটটি বন্ধ করে দেয়া হয়। সর্বশেষ রোববার দিবাগত রাতে তাপ বিদ্যুৎ কেন্দ্রের ১২৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা সম্পন্ন ১নং ইউনিটের বয়লারে টিউব লিক করে। ফলে ওই ইউনিটটি বন্ধ করে দেয়া হয়। বর্তমানে এই কেন্দ্র থেকে কোন বিদ্যুৎ উৎপাদন হচ্ছে না বলেও জানান তিনি।
তিনি জানান, ইউনিটগুলো চালুর জন্য তৈরীকারক কোম্পানির সঙ্গে আলোচনা চলছে। বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের তিনটি ইউনিটের বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ৫২৫ মেগাওয়াট। এর মধ্যে ১ নং ও ২নং ইউনিটগুলো ১২৫ মেগাওয়াট করে ২৫০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা সম্পন্ন। আর ৩নং ইউনিটটি ২৭৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা সম্পন্ন।
বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন