আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক ও সাবেক ছাত্রনেতা রাশেদ খাঁন। তিনি বলেছেন, ‘যদি আবার আওয়ামী লীগ ক্ষমতায় ফিরে আসে, তবে শেখ হাসিনার পা ধরেও কেউ মাফ পাবেন না।’
রোববার (১৯ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এসব মন্তব্য করেন।
রাশেদ খাঁন লিখেছেন, আমি বেশ কয়েকবার বলেছি, নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশকে অস্থিতিশীল করবে আওয়ামীলীগ। তাদের প্লান বিভিন্ন স্থাপনায় অগ্নিসংযোগ, গুপ্তহত্যা ও নির্বাচন বানচাল করা। ফেব্রুয়ারিতে নির্বাচন বানচাল করতে পারলে দেশে আরেকটি ১/১১ নেমে আসবে। বাংলাদেশে আরেকটি ১/১১ ছাড়া আর কোনভাবে আওয়ামীলীগের ফেরার সুযোগ নেই। তাই শেখ হাসিনার নির্দেশে আওয়ামীলীগ অগ্নিসংযোগের পথ বেছে নিয়েছে। সামনে তারা গুপ্তহত্যা শুরু করবে।
তিনি আরও বলেন, সম্মিলিতভাবে আওয়ামীলীগকে প্রতিরোধ করতে না পারলে এই বাংলাদেশে আবারও শেখ হাসিনা তথা আওয়ামীলীগ ফিরবে। তারপরের পরিস্থিতি কি হতে পারে, সেটি কারও অবোধগম্য নয়। ভোটের রাজনীতির চিন্তা করে যারা আওয়ামীলীগকে মাফ করে দিচ্ছেন, তারা আওয়ামীলীগ ফিরলে হাসিনার পা ধরেও মাফ পাবেন না। সুতরাং ফ্যাসিস্ট শক্তির বিরুদ্ধে একতাবদ্ধ থাকুন। নিজেদের মধ্যে বিভক্তির সুযোগে অন্তত এই বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদী শক্তি আওয়ামীলীগকে ফিরতে দিয়েন না।
বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে