ক্ষতিপূরণ দাও এবং ন্যায্য রূপান্তর এখনই- এই স্লোগানের মধ্য দিয়ে জলবায়ু ঋণ বাতিল করার দাবিতে পটুয়াখালীর কলাপাড়ায় মানববন্ধন ও সাইকেল র্যালি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বেলা ১১ টায় আন্ধার মানিক নদী তীরে মানববন্ধন করা হয়।
কর্মসূচিতে বক্তব্য রাখেন দেশবরেণ্য কলাম লেখক মোহাম্মদ গোলাম নবী, কলাপাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি হুমায়ুন কবির, পরিবেশ সংগঠক মেজবাহউদ্দিন মাননু, সাংবাদিক এসএম মোশারফ হোসেন মিন্টু, তানজিল জামান জয়, উন্নয়ন সংগঠক সাইফুল্লাহ মাহমুদ, আমরা কলাপাড়াবাসী সভাপতি নাজমুস সাকিব, পরিবেশ সংগঠক নজরুল ইসলাম প্রমুখ।
পরে পরিবেশ কর্মী ও শিক্ষার্থীদের অংশগ্রহণে সাইকেল র্যালি শহর প্রদক্ষিণ করে। সাইকেল র্যালিতে বিভিন্ন ধরনের প্ল্যাকার্ড ফেস্টুন প্রদর্শন করা হয়। পরিবেশবাদী সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা ধরা, ওয়াটার কিপার্স বাংলাদেশ ও আমরা কলাপাড়াবাসী স্বেচ্ছাসেবী সংগঠন যৌথ উদ্যোগে জনসচেতনতামূলক এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ কর্মসূচিতে পরিবেশ কর্মী, শিক্ষক, উন্নয়ন সংগঠক, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। বক্তারা জলবায়ু ঋণ বাতিল করে ন্যায্য ক্ষতিপূরণ দেওয়ার পাশাপাশি এখনই ন্যায্য রূপান্তরের দাবি জানান। পাশাপাশি কলাপাড়ায় কয়লা দূষণ বন্ধের দাবি জানান।
বাংলাস্কুপ/প্রতিনিধি/এইচবি/এসকে