ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের টাঙ্গাইলের বাসাইলে বাস-ট্রাক সংঘর্ষে নারীসহ ৩ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো ১২ জন। হতাহতরা সবাই বাসযাত্রী।
বুধবার (১৫ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে উপজেলার বাঐখোলা এলাকায় এ দুর্ঘনাটি ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।
পুলিশ ও স্থানীয়রা জানায়, জামালপুরের তারাকান্দি থেকে ছেড়ে আসা ভাই ভাই পরিবহনের যাত্রীবাহী বাসটি ঢাকার দিকে যাচ্ছিল। বাসটি ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বাঐখোলা এলাকায় পৌঁছালে ঢাকাগামী একটি ট্রাককে অতিক্রম করার চেষ্টা করে। এ সময় ঢাকাগামী রডভর্তি অন্য একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলে এক নারী নিহত হন। এ সময় পুলিশ আহত ১৪ জনকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠায়। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত বলে ঘোষণা করেন।
বাসাইল থানার ওসি জালাল উদ্দিন বলেন, নিহত ওই তিন বাস যাত্রীর পরিচয় শনাক্তের চেষ্ট চলছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ স্বজনদের নিকট হস্তান্তর করা হবে।
বাংলাস্কুপ/প্রতিনিধি/এইচবি/এসকে