নারায়ণগঞ্জের সিনিয়র ফটো সাংবাদিক, দৈনিক খবরের পাতার চিফ ফটো সাংবাদিক ও ফোকাস বাংলা নিউজের নারায়ণগঞ্জ প্রতিনিধি শিপন আহমেদ( ৫২) মঙ্গলবার (১৪ অক্টোবর) আনুমানিক রাত ২ টায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইসলাম হার্ট সেন্টার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মরহুমের প্রথম নামাজে জানাজা মঙ্গলবার বেলা ১১.৩০ মিনিটে (দেওভোগ লেকপাড় শুক্কুর কারী মসজিদ) দেওভোগ বড় জামে মসজিদ এলাকায় অনুষ্ঠিত হবে। পরে শিপন আহমেদের পৈত্রিক বাড়ি দক্ষিণ নলুয়া জামে মসজিদে দ্বিতীয় জানাজা বাদ জোহর অনুষ্ঠিত হবে। উক্ত নামাজে জানাজায় সকল সাংবাদিক, ফটো সাংবাদিক, শুভাকাঙ্ক্ষী এবং সকল ধর্মপ্রাণ মুসলমান ভাইদের শরিক হওয়ার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।
শিপন আহমেদের অকালমৃত্যুতে নারায়ণগঞ্জের সাংবাদিক সমাজে শোকের ছায়া নেমে এসেছে। তাঁর মৃত্যুতে ফোকাস বাংলা পরিবার গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে।
সাংবাদিক শিপনের মৃত্যুতে শোক প্রকাশ করেছে বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন। অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বাবুল তালুকদার স্বাক্ষরিত শোকবার্তায় মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করা হয়েছে।
বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন