‘মার্চ টু সচিবালয়’

​এমপিওভুক্ত শিক্ষকদের নতুন কর্মসূচি ঘোষণা

আপলোড সময় : ১৩-১০-২০২৫ ০৭:২৯:৫২ অপরাহ্ন , আপডেট সময় : ১৩-১০-২০২৫ ০৭:২৯:৫২ অপরাহ্ন
বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা বৃদ্ধির দাবিতে আন্দোলনরত শিক্ষকরা এবার নতুন কর্মসূচি ঘোষণা করেছেন। মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে ‘মার্চ টু সচিবালয়’ কর্মসূচি ঘোষণা করেন তাঁরা। একই সঙ্গে প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে।

সোমবার (১৩ অক্টোবর) বিকেলে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এমপিওভুক্ত শিক্ষকদের পক্ষ থেকে এ ঘোষণা দেন এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্যসচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী।

তিনি বলেন, আজ রাতের মধ্যে যদি প্রজ্ঞাপন বা কোনো ঘোষণা না দেয়া হয় তাহলে লং মার্চ ও চলমান কর্মবিরতি চলবে।

আন্দোলনের অংশ হিসেবে সারা দেশে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে সোমবার থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছেন শিক্ষকরা। একইসঙ্গে শিক্ষকদের ওপর হামলার প্রতিবাদে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে চলছে অবস্থান কর্মসূচি।

শিক্ষকদের পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের ন্যায্য দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মবিরতি ও আন্দোলন চালিয়ে যাওয়া হবে।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :