​এফএও সদর দপ্তরে প্রধান উপদেষ্টাকে উষ্ণ অভ্যর্থনা

আপলোড সময় : ১৩-১০-২০২৫ ০৭:০৫:৪৪ অপরাহ্ন , আপডেট সময় : ১৩-১০-২০২৫ ০৭:৪৯:৪৫ অপরাহ্ন
ইতালির রাজধানী রোমে খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) সদর দপ্তরে পৌঁছালে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়।

সোমবার (১৩ অক্টোবর) স্থানীয় সময় বিকেলে ওয়ার্ল্ড ফুড ফোরাম (ডব্লিউএফএফ)-এর ফ্ল্যাগশিপ আয়োজনে মূল বক্তব্য উপস্থাপন করবেন ড. ইউনূস।

প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, এফএও সদর দপ্তরে পৌঁছালে প্রফেসর ইউনূসকে স্বাগত জানান জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার মহাপরিচালক কু ডংইউ।

ইতোমধ্যে প্রধান উপদেষ্টা রোমে এফএও সদর দপ্তরে ব্রাজিলের কৃষিবিদ এবং লেখক হোসে গ্রাজিয়ানো দা সিলভার সঙ্গে বৈঠক করেছেন।

বাংলাস্কুপ/ডেস্ক/এইচবি/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :