মুক্তিযুদ্ধের সময় যাদের বিতর্কিত ভূমিকা ছিল, তারা আজ পিআর পদ্ধতির নামে নির্বাচন বানচালের চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আমান উল্লাহ আমান।
সোমবার (১৩ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবে ডেমোক্রেটিক লীগের (ডিএল) সাবেক সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহমেদ মনির দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত এক স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ঘোষণা দিয়েছেন ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন অনুষ্ঠিত হবে, সেই প্রসঙ্গ টেনে আমান বলেন, সেই নির্বাচনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অংশগ্রহণ করবেন এবং নির্বাচনী প্রচারণায় তিনি থাকবেন বাংলাদেশে।
তিনি আরো বলেন, বর্তমানে বাংলাদেশে নির্বাচন নিয়ে একটি দল ষড়যন্ত্র ও চক্রান্ত করছে। বিশেষ করে বিএনপিকে কটাক্ষ করে বক্তব্য রাখার চেষ্টা করা হচ্ছে। তিনবারের প্রধানমন্ত্রী ও মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডারের স্ত্রী বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে জেলে রাখা হয়েছে। আওয়ামী লীগের নেতারা বিদেশে চিকিৎসা নিতে পারেন, কিন্তু বেগম জিয়াকে বিদেশে যেতে দেওয়া হয়নি। তাকে হত্যার উদ্দেশ্যে নির্যাতন করা হয়েছে।
বিএনপির সাবেক এই ছাত্রনেতা আরো বলেন, সাইফউদ্দিন মনির স্বপ্ন ছিল গণতন্ত্র পুনরুদ্ধার, ভোটাধিকার প্রতিষ্ঠা এবং জবাবদিহিমূলক সরকার গঠন। সেই লক্ষ্যেই আমরা লড়াই চালিয়ে যাচ্ছি।
ডেমোক্রেটিক লীগের সহ-সভাপতি মো. মাহবুব আলমের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক ও এনপিপির চেয়ারম্যান ড. ফরহাদুজ্জামান, বিএনপির যুগ্ম-মহাসচিব খায়রুল কবীর খোকন প্রমুখ।
বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন/এসকে
পিআর ইস্যুটি আগামী সংসদের ওপর ছেড়ে দিতে হবে: ফখরুল