​এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ ১৬ অক্টোবর

আপলোড সময় : ০৯-১০-২০২৫ ০৫:০৬:০২ অপরাহ্ন , আপডেট সময় : ০৯-১০-২০২৫ ০৬:১৩:৩৯ অপরাহ্ন
চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল আগামী ১৬ অক্টোবর প্রকাশ করা হতে পারে। ফল প্রকাশের জন্য সরকারের কাছে এ সংক্রান্ত প্রস্তাব পাঠানো হচ্ছে।

বৃহস্পতিবার (০৯ অক্টোবর) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির একটি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

সভা সূত্রে জানা গেছে,  এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের বিষয়ে শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা প্রাথমিকভাবে একমত হয়েছেন। শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদনের জন্য এ তারিখের প্রস্তাব পাঠানো হবে। মন্ত্রণালয় থেকে অনুমোদন পেলে সেদিন একযোগে সব বোর্ডের ফল প্রকাশ করা হবে। সভায় উপস্থিত ছিলেন এমন একজন শিক্ষা বোর্ডের চেয়ারম্যান নাম প্রকাশ না করার শর্তে এ তথ্য জানিয়েছেন। 

এবারের এইচএসসি ও সমমানের লিখিত পরীক্ষা গত ১৯ আগস্ট শেষ হয়। ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হয় ২১ থেকে ৩১ আগস্ট পর্যন্ত। ১২ লাখেরও বেশি পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। পাবলিক পরীক্ষা আইন অনুযায়ী, লিখিত পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে ফল প্রকাশ করা হয়।

এবার ১১টি শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষায় বসেন ১২ লাখ ৫১ হাজার ১১১ শিক্ষার্থী। তাদের মধ্যে ৬ লাখ ১৮ হাজার ১৫ ছাত্র এবং ৬ লাখ ৩৩ হাজার ৯৬ ছাত্রী। সারাদেশে ২ হাজার ৭৯৭টি কেন্দ্রে পরীক্ষা হয়।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :