​বজ্রপাত প্রতিরোধে তাল গাছের চারা রোপণ করল পুলিশ

আপলোড সময় : ০৯-১০-২০২৫ ০৪:০৯:৩৮ অপরাহ্ন , আপডেট সময় : ০৯-১০-২০২৫ ০৪:০৯:৩৮ অপরাহ্ন
ঝিনাইদহ জেলায় বজ্রপাত প্রতিরোধ ও পরিবেশের ভারসাম্য রক্ষায় তালগাছের চারা রোপণ করা হয়েছে। আরাপপুর হাইওয়ে থানা পুলিশের উদ্যোগে বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কের বোড়া এলাকায় ২০০টি তালের চারা রোপণ করা হয়।

চারা রোপণ কার্যক্রমের উদ্বোধন করেন আরাপপুর হাইওয়ে পুলিশের ওসি মৃত্যুঞ্জয় বিশ্বাস। এসময় ওসি জানান, ঝিনাইদহ সদর উপজেলার সাধুহাটি থেকে ১০ মাইল পর্যন্ত মহাসড়কের পাশে ২০০টি তাল গাছের চারা রোপণ করা হয়েছে। বজ্রপাত প্রতিরোধ, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সড়কের সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যে এ চারা রোপণ করা হয়। এসময় আরাপপুর হাইওয়ে থানা পুলিশের সদস্যরা এ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :