​ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, হাসপাতালে ৭০০

আপলোড সময় : ০৮-১০-২০২৫ ০৬:৪৪:৩১ অপরাহ্ন , আপডেট সময় : ০৮-১০-২০২৫ ০৬:৪৪:৩১ অপরাহ্ন
সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে ৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে ২২০ জনে দাঁড়িয়েছে। একই সময়ে নতুন করে আরও ৭০০ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

বুধবার (৮ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ঢাকাসহ দেশের বিভিন্ন হাসপাতালে ৭০০ জন ভর্তি হয়েছেন। এর মধ্যে বরিশাল বিভাগে ১০৫ জন, চট্টগ্রাম বিভাগে ৬১ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৪৯ জন, ঢাকা উত্তর সিটিতে ১৫৫ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ১১০ জন, খুলনা বিভাগে ৪৫ জন, ময়মনসিংহ বিভাগে ৩৩ জন, রাজশাহী বিভাগে ৩১ জন, রংপুর বিভাগে ৬ জন ও সিলেট বিভাগে ৫ জন ভর্তি হয়েছেন।

এ বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত সবমিলিয়ে ৫২ হাজার ১০৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচএইচ/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :