ইলিশের প্রধান প্রজনন মৌসুম উপলক্ষে সারাদেশে নদীতে শুরু হয়েছে নৌবাহিনীর অভিযান। এ বছর দেশের ৯টি জেলায় একযোগে অভিযান চালাচ্ছে নৌবাহিনীর ১৭টি যুদ্ধজাহাজ।
অভিযানে নৌবাহিনীর পাশাপাশি কোস্টগার্ড, নৌ-পুলিশ, মৎস্য অধিদপ্তর ও জেলা প্রশাসন যৌথভাবে অংশ নিচ্ছে। বুধবার (৮ অক্টোবর) সকাল ১০টা থেকে বরিশালের কীর্তনখোলা নদীতে এই অভিযান শুরু করে নৌবাহিনীর জাহাজ বানৌজা পদ্মা।
নৌবাহিনীর সদস্যরা জানান, ইলিশের সুরক্ষায় সরকারের জারি করা নিষেধাজ্ঞা কার্যকর করতে নদীতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। নিষেধাজ্ঞা চলাকালীন সময়ে কেউ যাতে মাছ শিকার না করতে পারে, সে লক্ষ্যেই এ পদক্ষেপ।
বানৌজা পদ্মার কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মো. নাফিউর রহমান বলেন, ‘মা ইলিশ রক্ষায় সরকারি নির্দেশনা অনুযায়ী ২৫ অক্টোবর পর্যন্ত অভিযান চলবে। বরিশাল অঞ্চল থেকে দেশের বড় একটি অংশের ইলিশ আহরণ হয়। এ কারণে এ অঞ্চলে জেলেদের তৎপরতাও বেশি। তাই অভিযান আরও জোরদার করা হয়েছে।’
তিনি আরও জানান, এ বছর দেশের ৯টি জেলায় একযোগে অভিযান চালাচ্ছে নৌবাহিনীর ১৭টি যুদ্ধজাহাজ। অভিযানে নৌবাহিনীর পাশাপাশি কোস্টগার্ড, নৌ-পুলিশ, মৎস্য অধিদপ্তর ও জেলা প্রশাসন যৌথভাবে অংশ নিচ্ছে।
প্রসঙ্গত, প্রতিবছর ইলিশের প্রধান প্রজনন মৌসুমে সরকার ২২ দিনের জন্য ইলিশ ধরা, বিক্রি, পরিবহন ও মজুদে নিষেধাজ্ঞা জারি করে। এ বছরও ২৫ অক্টোবর পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবৎ রয়েছে।
বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন