চট্টগ্রামের রাউজান উপজেলায় মোহাম্মদ আবদুল হাকিম নামে এক ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম নগরীর একটি হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আবদুল হাকিম প্রাইভেট কারে চড়ে রাউজান থেকে চট্টগ্রামে ফিরছিলেন। নিহত আবদুল হাকিম রাউজানে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। হামলার ঘটনায় তার সঙ্গে গাড়িতে থাকা আরও এক ব্যক্তি গুলিবিদ্ধ হন।
মঙ্গলবার (৭ অক্টোবর) সন্ধ্যা পৌনে ছয়টার দিকে এ ঘটনা ঘটে উপজেলার দক্ষিণ মাদার্শা ইউনিয়নের মদুনাঘাট বাজারের পানি শোধনাগার মূল ফটকের সামনে।
অতিরিক্ত চট্টগ্রাম জেলা পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) তারেক আজিজ গণমাধ্যমকে বলেন, নগরের একটি বেসরকারি হাসপাতালে নেয়ার পথে গুলিবিদ্ধ হয়ে আবদুল হাকিম নামের ওই ব্যক্তি মারা যান। তার লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। তিনি বলেন, একদল মোটরসাইকেল আরোহী দুর্বৃত্ত আবদুল হাকিমের গাড়ি লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি করেছে বলে তারা প্রাথমিকভাবে জানতে পেরেছেন।
নিহত আবদুল হাকিম রাউজানের বাগোয়ান ইউনিয়নের পাঁচখাইন গ্রামের বাসিন্দা। তিনি ২০২৪ সালে আওয়ামী লীগ সরকার পতনের পর রাউজানের বিএনপির রাজনীতিতে সক্রিয় হন। তিনি বিএনপির কেন্দ্রীয় কমিটির সাবেক ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারী ছিলেন। তবে দলীয় কোনো পদ ছিল না। নিহত আবদুল হাকিম ভেষজ পণ্যের ব্যবসা করতেন। পাশাপাশি গরুর খামারি ছিলেন। এ ছাড়া এক বছর ধরে কর্ণফুলী নদী থেকে বালু উত্তোলনের ব্যবসাও করছিলেন।
বাংলাস্কুপ/প্রতিনিধি/এইচবি/এসকে