​শুক্রবার পর্যন্ত বৃষ্টির আভাস

আপলোড সময় : ০৭-১০-২০২৫ ০৬:৫৭:৪৪ অপরাহ্ন , আপডেট সময় : ০৭-১০-২০২৫ ০৬:৫৭:৪৪ অপরাহ্ন
মৌসুমি বায়ু বিদায় নিচ্ছে। এমন পরিস্থিতিতে সারা দেশে বিচ্ছিন্নভাবে বৃষ্টি হচ্ছে, যা আগামী শুক্রবার (১০ অক্টোবর) পর্যন্ত অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

মঙ্গলবার (৭ অক্টোবর) নিয়মিত পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

পূর্বাভাসে বলা হয়েছে, মঙ্গলবার (৭ অক্টোবর) ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এতে বলা হয়েছে, এ সময় সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে। এ দিন সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

এদিকে আবহাওয়াবিদ শাহনাজ সুলতানা জানিয়েছেন, আগামী সপ্তাহের মধ্যে পুরোপুরি বিদায় নেবে মৌসুমি বায়ু। এর আগে শুক্রবার পর্যন্ত দেশের বিভিন্ন এলাকায় বিচ্ছিন্নভাবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এ সময় ভারি বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। তারপর অনেকটাই কমে আসবে বৃষ্টি।

বাংলাস্কুপ/ডেস্ক/এইচবি/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :