এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট মৃত্যু হয়েছে ২১২ জনের। এদিকে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১,০৪২ জন। চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪৯,৯০৭ জনে।
রোববার (৫ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত রোগীদের মধ্যে ঢাকা বিভাগের ৫২০ জন, বরিশাল বিভাগের ১৯৫ জন, চট্টগ্রাম বিভাগের ১০৪ জন, ময়মনসিংহ বিভাগের ৪১ জন, খুলনা বিভাগের ৭২ জন, রাজশাহী বিভাগের ৮২ জন, রংপুর বিভাগের ২৩ জন এবং সিলেট বিভাগের ৫ জন রোগী রয়েছেন।
চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট ২১২ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে পুরুষ ১১০ জন এবং নারী ১০২ জন।
বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচএইচ/এসকে