​যুবদল নেতার পুকুরে বিষ প্রয়োগে লক্ষ টাকার মাছ নিধন

আপলোড সময় : ০৫-১০-২০২৫ ১১:৫৭:১৫ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৫-১০-২০২৫ ১১:৫৭:১৫ পূর্বাহ্ন
দিনাজপুরের হিলিতে যুবদল নেতার পুকুরে বিষ প্রয়োগ করে লক্ষ টাকার মাছ নিধনের অভিযোগ উঠেছে। শুক্রবার (৩ অক্টোবর) দিবাগত রাতে হাকিমপুর পৌরসভার চন্ডিপুর এলাকায় এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত ইকবাল পৌরসভার ১নং ওয়ার্ড যুবদলের যুগ্ম আহবায়ক।

ইকবাল হোসেন বলেন, আমি চন্ডিপুরে একটি পুকুর লিজ নিয়ে দীর্ঘদিন ধরে মাছ চাষ করছি। এবার পুকুরে রুই, কাতলা, তেলাপিয়াসহ দেশি প্রজাতির বিভিন্ন মাছ ছাড়া আছে। কোনো কিছু বুঝে উঠার আগেই গতকাল রাতে আমরা পুকুরে কে বা কারা বিষ প্রয়োগ করে সব মাছ মেরে ফেলে। আমার প্রায় ১ লাখ ৩০ হাজার টাকার মতো ক্ষতি। থানায় অভিযোগ দায়ের করবো যাতে অপরাধীরা আইনের আওতায় আসে।

হাকিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হক বলেন, এ বিষয়ে থানায় কোনো অভিযোগ হয়নি। অভিযোগ পেলে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :