​ব্রাহ্মণবাড়িয়ায় মদ্যপানে দুজনের মৃত্যু

আপলোড সময় : ০৪-১০-২০২৫ ০২:২৭:৩৯ অপরাহ্ন , আপডেট সময় : ০৪-১০-২০২৫ ০২:২৭:৩৯ অপরাহ্ন
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে অতিরিক্ত মদ্যপানে অসুস্থ হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় দুজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আজ শনিবার (৪ অক্টোবর) ভোররাতে এ ঘটনা ঘটে। 

তারা হলেন- বিজয়নগর উপজেলার মির্জাপুর গ্রামের মৃত কোকিল মালাকারের ছেলে শ্রী নিবাস মালাকার (৬৫) এবং একই গ্রামের সুধা দাসের ছেলে সৌরভ দাস (২৫)। এ ঘটনায় আরও দুজন অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে নিশ্চিত করেছে পুলিশ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল ইসলাম জানান, গত বৃহস্পতিবার রাতে তারা দুজন অতিরিক্ত মদ্যপান করে অসুস্থ হয়ে পড়েন। পরে তাদের ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের বেসরকারি ক্লিনিক লাইফ কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। একদিন পর চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোররাতে তারা দুজন মারা গেছেন। তাদের মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে। 

এ ঘটনায় অপর দুই যুবক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে পুলিশের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।
 
বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন
 

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :