​চমক রেখে আর্জেন্টিনার দল ঘোষণা

আপলোড সময় : ০৪-১০-২০২৫ ১০:৪৬:০৮ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৪-১০-২০২৫ ১০:৪৬:০৮ পূর্বাহ্ন
আর্জেন্টিনার বিশ্বকাপ বাছাইপর্ব শেষ। এখন প্রীতি ম্যাচে নিজেদের ঝালিয়ে নেওয়ার অপেক্ষা। সামনের দুই ম্যাচের জন্য তিন চমক রেখে আর্জেন্টিনা দল ঘোষণা করা হয়েছে।

কোচ লিওনেল স্কালোনির দলে প্রথমবার জাতীয় দলে ডাক পেয়েছেন মিডফিল্ডার আনিবাল মরেনো, ডিফেন্ডার লাউতারো রিভেরো ও গোলকিপার ফাকুন্দো।

যুক্তরাষ্ট্রে ১০ অক্টোবর ভেনেজুয়েলা ও ১৩ অক্টোবর পুয়ের্তো রিকোর বিপক্ষে প্রীতি ম্যাচের জন্য শুক্রবার (৩ অক্টোবর) ২৮ সদস্যের দল ঘোষণা করেছেন স্কালোনি।

অধিনায়ক লিওনেল মেসিও আছেন দলে। দুই ম্যাচের নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরেছেন চেলসি মিডফিল্ডার এনজো ফের্নান্দেস।

২০২২ সালের জুনের পর দলে ফিরেছেন মার্কোস সেনেসি। ২৮ বছর বয়সী এই ডিফেন্ডার জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত একটি ম্যাচই খেলেছেন।

২৮ বছর বয়সী মরেনো এখন ক্লাব ফুটবলে খেলেন ব্রাজিলিয়ান দল পালমেইরাসের হয়ে। স্বদেশের ক্লাব রিভার প্লেটে খেলেন ২১ বছর বয়সী রিভেরো। ২৮ বছর বয়সী ফাকুন্দো খেলেন আর্জেন্টিনার আরেক ক্লাব রেসিংয়ে।
 
বাংলাস্কুপ/ডেস্ক/এনআইএন

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :