​নেশার টাকা না পেয়ে বাবাকে গলাকেটে হত্যা

আপলোড সময় : ০৩-১০-২০২৫ ০২:৪১:২২ অপরাহ্ন , আপডেট সময় : ০৩-১০-২০২৫ ০২:৪১:২২ অপরাহ্ন
খুলনায় নেশার জন্য টাকা না পে‌য়ে লিটন খান নামের এক ব্যক্তিকে শ্বাসরোধ ও গলাকেটে হত্যা করেছে তার ছেলে। বৃহস্পতিবার (২ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে খুলনা নগরীর বসুপাড়া বাঁশতলায় এ হত্যাকাণ্ড সংগঠিত হয়। ঘটনার পর থেকে ছেলে আবু বকর মিলন ও তার স্ত্রী পলাতক রয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, নিহত লিটন খান ফেরি করে মাছ বিক্রি করতেন। তার ছেলে লিমন দীর্ঘদিন ধরে নেশাগ্রস্ত। 

সোনাডাঙ্গা মডেল থানার ওসি কবির হোসেন জানান, লিটন খান সম্প্রতি একটি বেসরকারি প্রতিষ্ঠান থেকে ৫০ হাজার টাকা ঋণ নিয়েছেন। ওই টাকা থেকে ছেলে লিমন ২০ হাজার টাকা দাবি করে আসছিলো। কিন্তু ছেলে নেশাগ্রস্ত হওয়ায় লিটন খান টাকা দিতে অস্বীকৃতি জানান। 

বৃহস্পতিবার রাতে লিটন খান বাড়িতে একা ছিলেন। এ সময় কথা কাটাকাটির এক পর্যায় লিমন তার বাবা লিটন খানকে গলায় ফাঁস দিয়ে এবং তরকারি কাটার বটি দিয়ে গলা কেটে হত্যা করে। হত্যাকাণ্ডের পর পরই স্ত্রী চাঁদনিকে সঙ্গে নিয়ে লিমন পালিয়ে যায়।

ওসি বলেন, ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো বটি উদ্ধার করেছে। লাশের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ মর্গে প্রেরণ করা হয়েছে।
  
বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন
 

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :