​পায়ে আঘাত পেয়ে বিশ্রামে বিএনপির স্বাস্থ্য সম্পাদক

আপলোড সময় : ৩০-০৯-২০২৫ ০৮:২৮:৩৫ অপরাহ্ন , আপডেট সময় : ৩০-০৯-২০২৫ ০৮:২৮:৩৫ অপরাহ্ন
বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম দুর্ঘটনার শিকার হয়েছেন। বাম পায়ে আঘাতপ্রাপ্ত হয়ে বাসায় চিকিৎসকদের পরামর্শে বিশ্রামে আছেন।

আঘাত গুরুতর না হলেও সর্বনিম্ন ৩ সপ্তাহ বা সর্বোচ্চ ৬ পর্যন্ত তাকে বিশ্রামের পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। দ্রুত আরোগ্য কামনায় দলীয় নেতাকর্মী, শুভাকাঙ্ক্ষীসহ সবার কাছে দোয়া চেয়েছেন ডা. রফিকুল ইসলাম।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) তিনি বলেন, সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের বাড়িতে গিয়েছিলেন দুর্গাপূজার শুভেচ্ছা বিনিময় করতে। সেখান থেকে বিকেলে ঢাকায় ফিরে রাজধানীর শান্তিনগরে চেম্বারে (পপুলার কনসালটেশন সেন্টার) যাওয়ার সময় রোড ডিভাইডার পার হচ্ছিলেন ডা. রফিকুল ইসলাম। এমন সময় চোখের পলকে এক যুবকের পায়ের ওপর তার বাম পায়ের চাপ পড়ে।

তিনি বলেন, এ সময় ওই যুবক পা টান দিলে ব্যথা পান ডা. রফিকুল ইসলাম। পরে তিনি এমআরআই ও পায়ের এক্স-রে করালে লিগামেন্ট ফাইবারের সমস্যা ধরা পরে। পরে জাতীয় অর্থপোডিক হাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্রের (নিটোর) অধ্যাপক ডা. ওয়াকিল আহমেদের নেতৃত্বে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অথপোডিক হাসপাতালের একদল চিকিৎসকের সমন্বয়ে একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়। এই বোর্ডের সদস্যদের মধ্যে রয়েছেন ডা. আশরাফ, ডা. শেখ ফরহাদ, বিএমইউ’র অর্থপোডিক বিভাগের চেয়ারম্যান ডা. মো. আনোয়ার উল্লাহ ও ডা. সেতু প্রমুখ। বিভিন্ন রিপোর্ট পর্যালোচনা করে চিকিৎসকরা পরামর্শ দিয়েছেন আপাতত কমপক্ষে ৩ সপ্তাহ বিশ্রামে থাকতে হবে।

ডা. রফিকুল ইসলাম আরও বলেন, আমাদের বিভাগের (ইউরোলজি) অধীনে বেশকিছু রোগী বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) ভর্তি রয়েছেন। যাদের অনেকের অপারেশন হওয়ার কথা। কিন্তু তিনি আঘাতপ্রাপ্ত হয়ে বিশ্রামে থাকায় রোগীদের দুর্ভোগের জন্য তিনি দুঃখ প্রকাশ করেন এবং নিজের সুস্থতার জন্য সকলের কাছে দোয়া কামনা করে

বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :