​মেহেরপুরে জেমসের কনসার্ট স্থগিত

আপলোড সময় : ৩০-০৯-২০২৫ ০৫:৫৬:১২ অপরাহ্ন , আপডেট সময় : ৩০-০৯-২০২৫ ০৮:৩২:৩১ অপরাহ্ন
‘‌রঙে রঙিন হবে রাত, সুরে ভেসে যাবে মেহেরপুর’—এই স্লোগান সামনে রেখে একটি কনসার্টে পারফর্মের কথা ছিল নগরবাউলখ্যাত জেমসের। কিন্তু স্থানীয় প্রশাসনের অনুমতি না পাওয়ায় ‘সূর্য ক্লাব’ উদ্বোধন উপলক্ষে আয়োজিত এই কনসার্ট স্থগিত করা হয়েছে। একইসঙ্গে এর প্রচারণা ও টিকিট বিক্রিও বন্ধ রাখা হয়েছে। 

বিষয়টি সামাজিকমাধ্যম ফেসবুকের এক পোস্টে নিশ্চিত করেছে মেহেরপুরের সূর্য ক্লাব। তাঁরা লেখেন, ‘সূর্য ক্লাব উদ্বোধন উপলক্ষে যে কনসার্ট হওয়ার কথা ছিল, উক্ত কনসার্টের টিকিট বিক্রিসহ সকল কার্যক্রম প্রশাসনের অনুমতি পাওয়ায় বিলম্ব হওয়ার কারণে ২৫ সেপ্টেম্বর থেকে স্থগিত করে রাখা হয়েছে।’

সূর্য ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছে, তাঁরা মাত্র তিন দিন কনসার্টের টিকিট বিক্রি করেছেন। তখন সীমিত সংখ্যক টিকিট বিক্রি হয়েছে। ইতিমধ্যে টিকিট ক্রেতাদের নাম ও ফোন নম্বর এন্ট্রি আকারে সংরক্ষণ করা হয়েছে। টিকিট রিফান্ডের সিদ্ধান্ত শিগগিরই জানিয়ে দেওয়া হবে। সেসময় সাংবাদিকদের উপস্থিতিও নিশ্চিত করা হবে।

সবশেষে তাঁরা বলেন, ‘যেহেতু প্রশাসনের অনুমতির বিলম্ব হওয়ার কারণে ২৫ সেপ্টেম্বর থেকে প্রোগ্রামের সকল কার্যক্রম স্থগিত রয়েছে, সেহেতু প্রোগ্রামের কোনো টিকিট বিক্রি হচ্ছে না। কোনো প্রতারক চক্রের মাধ্যমে টিকিট নিয়ে প্রতারণার শিকার হবেন না।’

প্রসঙ্গত, আগামী ১০ অক্টোবর মেহেরপুর স্টেডিয়ামে ‘গুরু জেমস লাইভ ইন মেহেরপুর’ শীর্ষক কনসার্টটি হওয়ার কথা ছিল। তবে প্রশাসনের অনুমতি না পাওয়ায় তা স্থগিত করা হয়েছে।

বাংলাস্কুপ/ডেস্ক/এইচবি/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :