​জামায়াত আমিরের সঙ্গে ভুটানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

আপলোড সময় : ২৯-০৯-২০২৫ ০২:৫৪:৪৬ অপরাহ্ন , আপডেট সময় : ২৯-০৯-২০২৫ ০২:৫৪:৪৬ অপরাহ্ন
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ভুটানের রাষ্ট্রদূত মিস দাশো কারমা হামু দর্জি। সোমবার (২৯ সেপ্টেম্বর) সকালে জামায়াত আমিরের বসুন্ধরার কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এদিন সকাল ৯টার দিকে জামায়াত আমিরের বসুন্ধরার কার্যালয়ে আসেন ভুটানের রাষ্ট্রদূত। এ সময় তার সঙ্গে ছিলেন ঢাকাস্থ ভুটান দূতাবাসের কাউন্সিলর মি. জিগড্রেল ওয়াই শেরিং। পরে জামায়াত আমিরের সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হন তারা।

বৈঠকে জামায়াত আমির ও ভুটানের রাষ্ট্রদূত বাংলাদেশ এবং ভুটানের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে খোলামেলা আলোচনা করেন। সেই সঙ্গে ভবিষ্যতে উভয় দেশের দ্বিপক্ষীয় বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ক এবং উন্নয়ন ও অগ্রগতির ধারা অব্যাহত রাখার ব্যাপারেও দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তারা।

বৈঠকে অন্যদের মধ্যে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের ও জামায়াত আমিরের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মাহমুদুল হাসান উপস্থিত ছিলেন।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :