​সপ্তাহ ব্যবধানে ফের ভেসে এলো মৃত ডলফিন

আপলোড সময় : ২৮-০৯-২০২৫ ০৭:০৭:০৪ অপরাহ্ন , আপডেট সময় : ২৮-০৯-২০২৫ ০৭:০৭:০৪ অপরাহ্ন
পটুয়াখালীর কলাপাড়ার গঙ্গামতি সৈকতে এক সপ্তাহের ব্যবধানে আবারও ভেসে এলো একটি মৃত ডলফিন। ডলফিনটি ইরাবতী প্রজাতির বলে ধারণা করা হচ্ছে। এটির শরীরের চামড়া উঠে গেছে । রোববার (২৮ সেপ্টেম্বর) সকালে সৈকতের গঙ্গামতি এলাকায় মৃত ডলফিনটিকে দেখতে পান ট্যুর গাইড এ্যাসোসিয়শন সদস্য জামাল হোসেন।

কুয়াকাটার উপকূল পরিবেশ রক্ষা আন্দোলনের (উপরা) আহ্বায়ক কে এম বাচ্চু বলেন, ‘সকালের জোয়ারে সমুদ্রে ঢেউয়ে কিনারে ভেসে আসে মৃত ডলফিনটি। এটির শরীরের চামড়া উঠে গেছে। দুর্গন্ধ ছড়াচ্ছিল।’   

বাচ্চু জানান, চলতি বছরে এখন পর্যন্ত ১১ টি মৃত ডলফিন ভেসে এসেছে।

বনবিভাগ কুয়াকাটা বিট কর্মকর্তা আব্দুর রাজ্জাক জানান, কিছুদিন পর পর মৃত ডলফিন ভেসে আসছে। আজকেও খবর পেয়ে  দ্রুত এটি মাটি চাপা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।

বাংলাস্কুপ/প্রতিনিধি/এইচএইচ/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :