নাটোরের ১৩৮টি পূজামণ্ডপে উপহার পাঠালেন খালেদা জিয়া ও তারেক রহমান

আপলোড সময় : ২৮-০৯-২০২৫ ০৬:৫৪:৩১ অপরাহ্ন , আপডেট সময় : ২৮-০৯-২০২৫ ০৬:৫৪:৩১ অপরাহ্ন
নাটোর সদর ও নলডাঙ্গা উপজেলায় ১৩৮ পূজামণ্ডপে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও  বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে নগদ আর্থিক অনুদান প্রদান করেছেন জেলা বিএনপির সদস্য ও আমরা বিএনপি পরিবারের উপদেষ্টা শিল্পপতি আবুল কাশেম।

রোববার (২৮ সেপ্টেম্বর) বিকেলে শহরতলীর দত্তপাড়াস্থ তাঁর বাসায় এই উপহার বিতরণ করা হয়। 

আবুল কাশেমের পক্ষে পূজা উদযাপন পরিষদ কমিটির সভাপতি ও  সেক্রেটারির হাতে নগদ পাঁচ হাজার করে টাকা তুলে দেন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জহির উদ্দিন জহির, জেলা যুবদলের প্রচার সম্পাদক শফিকুল ইসলাম মালেক ও জেলা সাইবার দলের সাধারণ সম্পাদক গুলমেরাজ হ্যামলেট ।

আবুল কাশেম লন্ডনে অবস্থান করায় তার পক্ষ থেকে দলীয় নেতৃবৃন্দ এই উপহার তুলে দেন। এসময় বক্তারা বলেন, দেশের সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব আসন্ন দুর্গাপূজায় পরাজিত কোন শক্তি যেন কোন ধরনের নাশকতা ঘটনাতে না পারে সেজন্য সবাইকে সজাগ দৃষ্টি রাখতে হবে। 

তাঁরা বলেন, যখনই হিন্দু সম্প্রদায়ের দূর্গাপূজা আসে, তখনই একটি মহল ভীতিকর পরিস্থিতির আশঙ্কা তৈরি করে। সকল সংখ্যালঘু সম্প্রদায়ের জানমাল রক্ষা করতে হবে। আমরা বিএনপি পরিবার সব সময় সংখ্যালঘু সম্প্রদায়ের পাশে ছিলাম  আছি ও থাকব।

বাংলাস্কুপ/প্রতিনিধি/এইচএইচ/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :