​পুকুরে বিষ প্রয়োগে ১২ লাখ টাকার মাছ নিধন

আপলোড সময় : ২৮-০৯-২০২৫ ০৩:০৪:০৯ অপরাহ্ন , আপডেট সময় : ২৮-০৯-২০২৫ ০৩:০৪:০৯ অপরাহ্ন
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার আব্দুল্লাহপুরের উত্তর পাইকপাড়া গ্রামের একটি পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় ১২ লাখ টাকার মাছ মেরে ফেলার অভিযোগ উঠেছে। রোববার (২৮ সেপ্টেম্বর) ভোর ৬টার দিকে হঠাৎ দেখা যায় পুকুরের পানিতে মাছ ভেসে মরছে। পরে স্থানীয় অনেকেই জাল ও টেটা দিয়ে মরা মাছ তুলে নিয়ে যান।

প্রায় ৩০২ শতাংশ আয়তনের এই পুকুরে রুই, কাতল, মৃগেল, তেলাপিয়া, কারফিউ, বাটা সহ বিভিন্ন প্রজাতির মাছ চাষ করেছিলেন হাজী শেখ হাবিবুর রহমান খালেকের পাঁচ ছেলে শেখ মুরাদ, শেখ কাওছার হোসেন, শেখ বখতিয়ার, শেখ আরিফ ও হাজী শেখ পলাশ। বছর খানেক আগে তারা পুকুরে মাছ ছাড়েন।

ক্ষতিগ্রস্ত মাছচাষিরা এবং স্থানীয়রা দোষীদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন। চাষি শেখ আরিফ বলেন, ‘শত্রুতার কারণে এই কাজটি করা হয়েছে। তবে রাতের অন্ধকারে কারা বিষ দিয়েছে তা এখনও নিশ্চিত হতে পারিনি।’
 
টঙ্গীবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম বলেন, ‘এ ঘটনায় এখনও কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।’

বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :