ভারতের তামিলনাড়ুর কারুর জেলায় অভিনেতা থালাপতি বিজয়ের রাজনৈতিক দল তামিলাগা ভেটরি কাজাগমের (টিভিকে) জনসভায় পদদলিত হয়ে নারী-শিশুসহ কমপক্ষে ৩৬ জন নিহত হয়েছেন। নিহত ব্যক্তিদের মধ্যে ১৬ জন নারী, ৯ জন পুরুষ ও ৬ শিশু রয়েছেন বলে তামিলনাড়ুর স্বাস্থ্যমন্ত্রী মা সুভ্রামানিয়ানের বরাত দিয়ে জানিয়েছে হিন্দুস্তান টাইমস।
শনিবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যার ওই দুর্ঘটনায় আহত হয়েছেন শতাধিক মানুষ, যাদের মধ্যে ৪০জনকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহতের এই মর্মান্তিক ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, ‘তামিলনাড়ুর করুরে একটি রাজনৈতিক সমাবেশে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, তা অত্যন্ত দুঃখজনক। যাঁরা প্রিয়জনকে হারিয়েছেন, তাঁদের প্রতি সমবেদনা জানাচ্ছি। এই কঠিন সময়ে তাঁরা ধৈর্য ধারণ করতে পারবেন বলে আশা করছি। আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।’
বাংলা স্কুপ/ডেস্ক /এসকে